শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মার্কিন নির্বাচনে ষড়যন্ত্র: ট্রাম্প-রাশিয়া-উইকিলিকসের বিরুদ্ধে মামলা

মার্কিন নির্বাচনে ষড়যন্ত্র: ট্রাম্প-রাশিয়া-উইকিলিকসের বিরুদ্ধে মামলা

ভিশন বাংলা ডেস্কমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। আর ওই ষড়যন্ত্রে  জড়িত থাকার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ও উইকিলিকসের বিরুদ্ধে মামলা করেছে দলটি।

ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে। মামলায় ট্রাম্পের জ্যেষ্ঠ পরামর্শকদের নাম উল্লেখ করা হয়েছে। এসব পরামর্শকদের মধ্যে ট্রাম্পের জামাতা জেরাড কুশনার ও প্রচারণা দলের সাবেক চেয়ারম্যান পল ম্যানফোর্টের নাম আছে।

মামলায় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নামও উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করে আসছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশদের কোনো ধরনের প্রভাব ছিল না। অন্য কোনো দেশ বা কোনো গোষ্ঠী এ কাজ করে থাকতে পারে।

এদিকে, এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায়, ট্রাম্পের পক্ষ নিয়ে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। কিন্তু রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com