শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদকচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের ৪ সদস্য।

 রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার কুইচ্চা আড়গাড়া রোডে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রবিবার রাতে গোমস্তাপুরের আড়গাড়া রোড়ে র‌্যাবের একটি পেট্রোল দল টহল দিচ্ছিল। সে সময় ডাকাতির প্রস্তুতি নেওয়া একদল ডাকাত তাদের ওপর গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। এ সময় ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই দুই ডাকাতকে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের ৪ সদস্যও আহত হয়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের কাছে থাকা অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তবে নিহত ডাকাতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

নিহতদের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com