শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন, আছেন, থাকবেন’

‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন, আছেন, থাকবেন’

নিজস্ব প্রতিবেদকতারেক রহমানের নাগরিকত্ব নিয়ে বিতর্ক করে সরকার সমস্যায় পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান নাগরিকত্ব বর্জন করেননি। সম্পূর্ণভাবে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগ ভিত্তিহীন, কাল্পনিক ও অনর্গল মিথ্যা বলার যে একটি ‘সেন্টার অব এক্সসিলেন্স’ সেটি আবারো তার প্রমাণ করলেন। আর সেই কেন্দ্রের একজন সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সরকার নির্বাচনের কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন করতে লেভেল প্লেয়িং ফিল্ড, খালেদা জিয়াকে মুক্তি, সকল রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাহলেই নিরপেক্ষ অবস্থা তৈরী হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কেন বন্দি করা হয়েছে তা আমরা জানি। খালেদা জিয়া মুক্ত থাকলে, সামনে যে আন্দোলন হবে তা মোকাবেলা করা সরকারের পক্ষে সম্ভব না। সে জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করেছে সরকার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের সিনিয়র নেতারা।

এর আগে আজ সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত হাজারো নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com