শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে ধুলোঝড়ের তাণ্ডবে নিহত ২৭

ভারতে ধুলোঝড়ের তাণ্ডবে নিহত ২৭

ভারত: রাজস্থানে গরমের অস্বস্তি ছিল বেশ দিন কয়েক ধরেই। দাবদাহের প্রবাহে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।

হঠাৎই শুরু হয় প্রবল হাওয়া। কিন্তু স্বস্তির বদলে মুহূর্তে তা বদলে গেল আতঙ্কে।

হাওয়ার গতিবেগ ক্রমশই বাড়তে থাকে। সেই সঙ্গে শুরু হয় প্রবল ধুলোঝড়। ধীরে ধীরে তা ভয়াবহ চেহারা রূপ নেয়। নিমিষেই উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি ও ঘরবাড়ির ছাদ।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

বুধবার রাতে প্রবল ধুলোঝড়ের তাণ্ডব চলেছে দেশটির অলওয়ার, ভরতপুর, ঢোলপুরসহ পূর্ব রাজস্থানের বিভিন্ন জেলায়।

কর্মকর্তারা জানান, এতে মারা গেছেন ২৭ জন। আহত শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ধুলোঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর ও অলওয়ার জেলা।

জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু ভরতপুরেই মারা গেছেন ১২ জন। এ ছাড়া অলওয়ারে চার, ঢোলপুরে পাঁচ, ঝুনঝুনু ও বিকানেরে একজন করে এবং অন্যান্য জায়গায় আরও চারজন মারা গেছেন।

ঝড়ের দাপটে অলওয়ারে শতাধিক গাছ উপড়ে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি-দোকানপাটের ওপরে সেই গাছ পড়ে গুরুতর জখম হয়েছেন বহু মানুষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com