শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চিড়িয়াখানায় আনা হয়েছে ৪ টি সিংহ

চিড়িয়াখানায় আনা হয়েছে ৪ টি সিংহ

আরটিভি অনলাইন, চিড়িয়াখানা,সিংহ, হরিণ, গাধা, RTV online, zoo, lion, deer, ass

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় চারটি আফ্রিকান সিংহ আনা হয়েছে।এরমধ্যে দুটি পুরুষ ও দুটি নারী সিংহ। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের সঙ্গে প্রাণী বিনিময়ের মাধ্যমে আনা হয়েছে সিংহগুলো। সাফারি পার্ক থেকে বুধবার চিড়িয়াখানায় চারটি সিংহ নিয়ে আসা হয়। বিনিময়ে সাফারি পার্কে যাবে এক জোড়া গাধা, চারটি চিত্রা হরিণ ও ময়ূর। আগে এক জোড়া জলহস্তী সাফারি পার্কে নেয়া হয়।
জাতীয় চিড়িয়াখানায় কিউরেটর এস. এম. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু সাফারি পার্কে বেশ কিছু একই প্রজাতির সিংহ রয়েছে। একই প্রজাতির সিংহের মধ্যে আন্তঃপ্রজনন হলে সেক্ষেত্রে প্রসবকৃত সিংহের গুণগত মান অর্থাৎ সিংহের শক্তি ও তেজস্বীভাব বহুলাংশে হ্রাস পায়। অনেক সময় প্রতিবন্ধী সিংহ শাবক জন্ম নেয়ারও ঝুঁকি তৈরি হয়। তাই সাফারি পার্ক কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করে চারটি সিংহ উপহার দেয়।
বুধবার চারটি সিংহকে চেতনানাশক ইনজেকশন দিয়ে খাঁচায় বন্দি করে মিরপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। এর আগে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুই দফায় সাফারি পার্কের জন্য দুটি জলহস্তী দিয়েছে।
জাতীয় চিড়িয়াখানায় আন সিংহগুলোকে নাম দেওয়া হবে। এখন পর্যন্ত প্রস্তাবিত যে নাম এসেছে তা হলো, রন ও জন এবং পদ্ম ও শাপলা। এর মধ্যে পদ্ম ও শাপলা সিংহী, বয়স ৭ বছর। জন ও রন সিংহ, এদের বয়স ৫ ও ৭ বছর। বর্তমানে জাতীয় চিড়িয়াখানার লায়ন মটে সেমি ন্যাচারাল কন্ডিশনে রাখা হয়েছে এক জোড়াকে। অপর জোড়াকে খাঁচায় (সি-১১) রাখা হয়েছে।
এদিকে নিয়ে আসা সিংহী দুটির ওজন ১৬০ থেকে ১৭০ কেজি। সিংহ দুটির ওজন ১১০ কেজির মতো। এদের মধ্যে একটি সিংহের গায়ের রং বেশ তামাটে।
বনে সিংহ ১০-১৮ বছর পর্যন্ত বাঁচে। আবদ্ধ অবস্থায় সুষ্ঠু ব্যবস্থায় রাখলে ২০-২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় তিনটি ভারতীয় ও দুটি আফ্রিকান সিংহ রয়েছে। এর মধ্যে ৩টি সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ফলে সংখ্যায় ৫টি থাকলেও দুটি ছাড়া বাকি তিনটির মধ্যে সিংহসুলভ আচরণ ছিল না। নতুন পাঁচটি যুক্ত হওয়ায় এখন মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে ৯টি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com