শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
রাবি অধ্যাপক হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ, ৩ জনের যাবজ্জীবন

রাবি অধ্যাপক হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় ২ আসামির ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে হত্যাকাণ্ডের মাত্র দুই বছরের মাথায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় অধ্যাপক রেজাউলকে।

মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১১ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। প্রায় সাত মাস তদন্তের পর ২০১৬ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা রাজশাহীর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনায় তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। তবে আদালতে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে।

সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্কের পর রায় ঘোষণার দিন ধার্য্য হলেও পুলিশ এখনও মামলার প্রধান আসামি শরিফুল ইসলামকে ধরতে না পারায় হতাশ অধ্যাপক রেজাউলের স্বজনরা। তার মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, আমরা চাই আদালত যেন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। আশা করছি সুষ্ঠু বিচার পাবো। কিন্তু হত্যার মূল পরিকল্পনাকারীকেও এখনও গ্রেপ্তার করা হয়নি, যা আমাদের খুব কষ্ট দেয়। আমরা শরিফুলের বিচারই আগে দেখতে চাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com