মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘রমজানে জিনিসপত্রের দাম বাড়লে আইনি ব্যবস্থা’

‘রমজানে জিনিসপত্রের দাম বাড়লে আইনি ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন, আসন্ন রমজানে সোয়াবিন তেলসহ অন্যান্য জিনিসপত্রের দর স্বাভাবিক থাকবে। খুচরা বাজারে কেউ দাম বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৮ মে) নগর ভবনে আসন্ন রমজানে ভোজ্যতেলের মূল্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, চিনি, ছোলা, ডাল, আটা, ময়দা ও সুজির দাম বর্তমানে বাজারে যেমন আছে, ঠিক তেমন থাকবে। আর খুচরা বাজারে কেউ দাম বাড়ালে সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, দ্রব্যের মজুদ রয়েছে। এক শ্রেণির ব্যবসায়ী রমজান মাসে দ্রব্যের মূল্য বাড়ায়। এসব করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সভায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, পণ্য মজুদ আছে। কোনো প্রকার পণ্যের দাম বাড়বে না। আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি।

মেয়রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের ম্যানেজার সালাউদ্দিন, টিকে গ্রুপের এমডি মোস্তফা হায়দার, মেঘনা গ্রুপের এডমিন মোর্তহা হোসেন মুন্সী, স্থাপতি ইকবাল হাবিব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com