শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
‘তুরিন আফরোজের বিরুদ্ধে পদক্ষেপ নেবে মন্ত্রণালয়’

‘তুরিন আফরোজের বিরুদ্ধে পদক্ষেপ নেবে মন্ত্রণালয়’

ভিশন বাংলা ডেস্কঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যদি সত্য হয়, তাহলে মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’

আজ বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

এসময় মাহবুবে আলম বলেন, ‘অভিযোগ সত্য হলে মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। আমি তো আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাই না বা তাদের মামলাও পরিচালনা করি না। এ ব্যাপারে আমার পক্ষে বলা সম্ভব না।’

তিনি আরো বলেন, প্রসিকিউর টিম ঢেলে সাজানোর কথা আমি সব সময় বলি।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com