শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আমি জনগণের রায় মেনে নিয়েছি: নাজিব রাজাক

আমি জনগণের রায় মেনে নিয়েছি: নাজিব রাজাক

ভিশন বাংলা ডেস্কআজ বৃহস্পতিবার মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিবৃতিতে বলেছেন, আমি জনগণের রায় মেনে নিয়েছি। নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি হয়নি। দেশটির জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোটের কাছে পরাজিত হওয়ার পর তিনি এই বিবৃতি দিলেন।

নাজিব রাজাক বলেছেন, আমি ভোটের ফলাফল মেনে নিয়েছি। এই নির্বাচনে কোনোধরনের অনিয়ম হয়নি।

তবে তিনি মন্তব্য করেন, নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কে প্রধানমন্ত্রী হবেন তা নির্ধারণ করবেন মালয়েশিয়ার রাজা।

এদিকে, বিজয়ী জোট পাকাতান হারাপান বলছে, ড. মাহাথির মোহাম্মদই (৯২) মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। উপপ্রধানমন্ত্রী হবেন মাহাথিরের এক সময়ে সহযোগী ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী ডা. আজিজাহ।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় বুধবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারপান পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ১২২টি জয় পেয়েছে। অন্যদিকে নাজিবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি আসন। এ ছাড়া ইসলামি দল পেয়েছে ১৮টি আসন। বাকি তিনটি আসন পেয়েছেন অন্যরা।

সূত্র: সিএনবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com