শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে ধূলিঝড় ও বজ্রপাতে ৪৩ জন নিহত

ভারতে ধূলিঝড় ও বজ্রপাতে ৪৩ জন নিহত

রবিবার ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন প্রচণ্ড ধূলিঝড় এবং বজ্রপাতে বেশ কিছু গাছ এবং দেয়াল ধসে পরেছে।

নিহতদের মধ্যে উত্তর প্রদেশে ১৮ জন, অন্ধ্র প্রদেশে আট জন, তেলেঙ্গানাতে তিন জন নিহত হয়েছে বলেছে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে পশ্চিম বাংলায় নয় জন এবং দিল্লিতে পাঁচজন নিহত হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর পশ্চিমে ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন “দেশের কিছু এলাকায় ঝড়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তাতে খারাপ লাগছে। কর্মকর্তা নির্দেশ দেয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা যেন করা হয়”।

এদিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়।

একজন মুখপাত্র জানিয়েছেন প্রায় ৭০টি মত ফ্লাইট গতিপথ পরিবর্তন করতে হয়েছে। এছাড়া দিল্লির মেট্রো সার্ভিস বিঘ্নিত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com