শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত ১৬!

ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত ১৬!

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন সেখানে চাপা পড়েছেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুর্ঘটনায় একটি বাস এবং কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এনডিআরএফ ইন্সপেক্টর নিরাজ কুমার জানান, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে আমাদের সদস্যরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে। এতে করে ওই সময় সেই জায়গা দিয়ে যারা চলাচল করছিলেন, তারা চাপা পড়েন। কয়েকটি গাড়িও চাপা পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেখানকার বহু মানুষের দাবি, অন্তত ৩০ জন সেখানে চাপা পড়ে আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com