শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রমজান মাসে অবরুদ্ধ গাজা সীমান্ত খুলল মিসর

রমজান মাসে অবরুদ্ধ গাজা সীমান্ত খুলল মিসর

ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট সাতটি সীমান্ত রয়েছে। তবে এগুলোর ছয়টিই ইসরাইলের নিয়ন্ত্রণে। একটি মাত্র সীমান্ত রাফাহ মিসরের নিয়ন্ত্রণে। তবে তা মিসর বছরের অধিকাংশ সময়েই বন্ধ রাখে।

অবশেষে রমজান মাস উপলক্ষে রাফাহ সীমান্ত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। পুরো রমজানজুড়ে এ সীমান্ত খোলা থাকবে।

রাফাহ সীমান্ত বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। প্রতি ২-৩ মাস পর হয়তো কয়েক দিনের জন্য খুলে দেয় মিসর। বিগত কয়েক বছরে এবারই সবচেয়ে দীর্ঘ সময় ধরে খুলে দেয়ার ঘোষণা দিল মিসর।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় সিসি বলেন, আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি যেন পবিত্র রমজানজুড়ে এ সীমান্ত খোলা থাকে।

গত ১১ বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে রেখেছে ইসরাইল। গাজা উপত্যকাসংলগ্ন মিসরের রাফাহ সীমান্ত বন্ধ থাকায় ফিলিস্তিনিরা চিকিৎসাসেবাসহ জরুরি প্রয়োজন মেটাতে বাইরে যেতে পারতেন না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com