শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আজ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে

আজ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে

ভিশন বাংলা ডেস্কআজ ১৯ মে, (শনিবার) প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি (৩৩) ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের (৩৬) বিয়ের ধার্য দিন। আজ দুপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ জুটি।

রাজ পরিবারের সদস্যের এ বিয়েকে কেন্দ্র করে উন্মাদনায় কাঁপছে গোটা যুক্তরাজ্য। শুধু যুক্তরাজ্যই নয়, তাদের বিয়ের এ উন্মাদনার জোয়ার ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দুতে আজ এ বিয়ে।

রানী এলিজাবেথের এ জনপ্রিয় নাতি ও প্রিন্সেস ডায়নার কনিষ্ঠ ছেলে হ্যারি এবং মার্কিন টিভি নাটক ‘সুটস’-এর অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে অনুষ্ঠিত হবে ১৫ শতকে তৈরি উইন্ডসর দুর্গের সেন্ট জর্জের চ্যাপেলে। তাদের এ বিয়ে সারা বিশ্বের লাখো মানুষ টিভিতে সরাসরি উপভোগ করতে পারবে।

উইন্ডসরের এ দুর্গ পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম দুর্গের মধ্যে অন্যতম। ১০৬৬ সাল থেকে এখানে এ পর্যন্ত ৩৯ জন ইংরেজ রাজা বসবাস করেছেন। এটি লন্ডন থেকে ২০ মাইল পশ্চিমে অবস্থিত।

৩৩ বছর বয়সী হ্যারি ব্রিটিশ রাজ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী। এটি তার প্রথম বিয়ে। অন্যদিকে ৩৬ বছর বয়সী মেগানের এটি দ্বিতীয় বিয়ে। তার বাবা একজন শ্বেতাঙ্গ ও মা আফ্রো-আমেরিকান।

অনেকের কাছে, তাদের এ বিয়ে রূপকথার মতো। কিছু কৃষ্ণাঙ্গ ব্রিটিশের মতে, তাদের এ বিয়ের মাধ্যমে আধুনিক ব্রিটেন যে সংকীর্ণতার ঊর্ধ্বে সেটি প্রমাণিত হচ্ছে।

ঘণ্টাব্যাপী এ বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হবে গ্রিনিচ মান সময় বেলা ১১টায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com