শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ এমপি বদির বেয়াই নিহত

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ এমপি বদির বেয়াই নিহত

কক্সবাজার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবার গডফাদার’ আখতার কামালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার মেরিনড্রাইভ রোড থেকে এসময় ইয়াবা, বন্দুক ও গুলি পাওয়া গেছে।

নিহত আখতার কামাল উখিয়া-টেকনাফের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর এবং টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।

পুলিশের ধারণা, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে আখতার কামালের মৃত্যু হয়েছে।

মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ টহলে যায়। এক পর্যায়ে সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়।

মরদেহের পাশে এক হাজার পিস ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি পড়েছিল। পরে স্থানীয়রা এসে মরদেহটি এমপি বদির বেয়াই আকতার কামালের বলে শনাক্ত করেন। ঘটনাস্থলে পড়ে থাকা ইয়াবা, বন্দুক ও গুলিগুলো উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত আকতার কামালসহ ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে গতকাল বৃহস্পতিবার ভোরে মো. হাসান কলাতলীর পাহাড়ি এলাকায় আর রাত ১০টায় মোস্তাকের মরদেহ পাওয়া গেছে মহেশখালীর পাহাড়ি এলাকা বড়মহেশখালীর মুন্সির ডেইল পাহাড়তলী এলাকায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com