শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডিমলা এক গৃহবধু পরকিয়া প্রেমে পরে আত্মহত্যার চেষ্টা

ডিমলা এক গৃহবধু পরকিয়া প্রেমে পরে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর ডিমলায় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী পরকিয়া প্রেমের কারণে আয়েশা আক্তার (২২) নামে এক গৃহবধু ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সে  বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের কন্যা।মঙ্গলবার বিকালে আয়েশা ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন আয়েশাকে ডিমলা হাসপাতালে ভর্তি করান।ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা  বলেন, আমার সাথে  মধ্য ছাতনাই গ্রামের কাশেম আলী পুত্র ফয়েজ উদ্দিন (২৫)এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে । স্বামী ও একটি কন্যা সন্তান রয়েছে। আমার স্বামীসহ পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে ফয়েজ উদ্দিনের বাড়ীতে গিয়ে উঠতে বলেন, কিন্তু ফয়েজ বিয়ের কথা বলতে গেলে ফোন কেটে দিয়ে লাপাত্তা। তবে আমি বর্তমানে আমার স্বামীর কাছে যেতে চাই ও ফয়েজের শাস্তি চাই ।আয়েশার মা আবেদা বেওয়া বলেন, এলাকার লম্পট ফয়েজ উদ্দিনের জন্য আমার মেয়ের সংসারটা ভেঙ্গে গেল। আমার মেয়ে পারছে না সংসার করতে, না পারছে ফয়েজকে বিয়ে করতে! এ কারনে আত্মহত্যার জন্য গুমের ঔষধ খেতে মরতে বসে । আয়েশার স্বামী আনোয়ার হোসেন বলেন, আমি দেশের বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতে যাই আর আমার স্ত্রী ফয়েজকে ডেকে নিয়ে প্রায় আমার বাড়ীতে রাখে। আমি তাকে নিয়ে আর সংসার করতে চাই না। তার পরিবারকে ডেকে সব বলে দিছি। আমার ৩ বছরের জান্নাতি নামে এক কন্যা আছে তারা আমাকে আমার মেয়েকে দেয়নি।আত্মহত্যার চেষ্টার বিষয়টি সম্পর্কে বলেন, আমি কিছুই জানি না। গত ৩দিন থেকে সে তার পিত্রালয়ে আছে।এ বিষয়ে লাপাত্তা প্রেমিক ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আয়েশা আক্তারের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, তার তো স্বামী রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com