শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এবার পাকিস্তানি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে ইমরানের!

এবার পাকিস্তানি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে ইমরানের!

ভিশন বাংলা ডেস্কআগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নুতনভাবে এগিয়ে যাচ্ছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। রবিবার ‘দুর্নীতিবাজ’ শাসকদের পতন ঘটানোর শপথ নিয়ে আসন্ন নির্বাচনে জয় লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

এবার পাকিস্তানি প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে আছেন সাবেক এই তারকা ক্রিকেটার। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া-ইমরান খানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আর দেশটিতে ২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে এই স্বপ্ন পূরণে অনেকটাই আশাবাদী তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধানও তিনি। পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী পিটিআই। নওয়াজ শরীফ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দলটির প্রধান ছিলেন নওয়াজ শরীফ।

রবিবার এক সভায় পিটিআই-র নেতা ইমরান খান জানান, তাঁর দল আসন্ন নির্বাচনে পিএমএল-এন-কে পরাজিত করবে। এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতাচ্যুত হন। শুধু তাই নয়, আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছেন নওয়াজ। এরপর থেকেই দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই চলেছে। আর আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ছে পাকিস্তানে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com