শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডিমলায় মা-ছেলেসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় মা-ছেলেসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় মা-ছেলেসহ একই পরিবারের তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৯শে মে) দুপুরে আদালতে প্রেরন করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই আঃ রহিম, এসআই মাসুদ মিয়া সঙ্গীয়ফোর্সসহ উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মহুবার রহমানের বাড়ির সামনে থেকে তার স্ত্রী, মাদক ব্যবসায়ী সামিনা বেগম (৫৫), দুই ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও বাচ্চা বাউ (২৫) সহ তিনজনকে ১০পিস ইয়াবা ট্যাবলেট, ২শত গ্রাম গাজাঁ সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে, যাহার মামলা নং-২৪ ও ২৫, তারিখ ২৯/৫/২০১৮ইং।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সকলে মাদক ব্যবসা করে আসছিলেন। গ্রাম পুলিশ ও স্থানীয়দের তথ্যগত সহযোগীতায় আমরা তাদের গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com