শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাশিয়ার ভিন্নমতাবলম্বী সাংবাদিক ইউক্রেনে গুলিতে নিহত

রাশিয়ার ভিন্নমতাবলম্বী সাংবাদিক ইউক্রেনে গুলিতে নিহত

রাশিয়ার এক ভিন্নমতাবলম্বী সাংবাদিককে ইউক্রেনের কিয়েভে গুলি করে হত্যা করা হয়েছে। ওই সাংবাদিকের নাম আর্কাডি বেবচেঙ্কো(৪১)। ইউক্রেনের পুলিশ এ কথা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বেবচেঙ্কোকে তার ফ্ল্যাটের প্রবেশ পথে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

এই সাংবাদিককের স্ত্রী জানান, ২০১৬ সালে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বেবচেঙ্কো লেখালেখি করেছিলেন। এ জন্য তাকে হুমকি দেওয়ায় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

বেবচেঙ্কো প্রাণের ভয়ে রাশিয়া ত্যাগ করে প্রথমে প্রাগে যান। এরপর তিনি ইউক্রেনের রাজধানীতে বসবাস শুরু করেন। সাংবাদিক বেবচেঙ্কো রাশিয়ার সরকারের একজন বলিষ্ঠ সমোলোচক ছিলেন।

জানা গেছে, তিনি রাশিয়ার একটি মিডিয়ার যুদ্ধ বিষয়ক প্রতিবেদক ছিলেন। ইউক্রেনের কিয়েভে তিনি এটিআর টিভি তে একজন নিউজ প্রেসেন্টার হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র: বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com