শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সরকারের উন্নয়ন শুধু বিলবোর্ডে শোভা পায় : রিজভী

সরকারের উন্নয়ন শুধু বিলবোর্ডে শোভা পায় : রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে সারাদেশের সড়ক-মহাসড়ক এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন শুধু সাইনবোর্ড ও বিলবোর্ডে শোভা পায়। দেশের সড়ক-মহাসড়ক ও গ্রামীণ সড়ক মিলে ৮৫ হাজার কিলোমিটার সড়কের বেহাল দশা বিরাজ করছে।

আজ মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার মানুষকে ন্যূনতম কোনো সেবা প্রদান দিতে পারে না উল্লেখ করে রিজভী বলেন, সরকারের বেপরোয়া লুটপাটের নীতির কারণেই সড়ক-মহাসড়কের দুদর্শা কাটছে না। লাখ লাখ মানুষ ঈদে বাড়ি যেতে পারবে কি না সন্দেহ। ঈদের প্রাক্কালে ঘরে ফিরতে চরম দুর্গতির জন্য এই সরকারের প্রতি আমরা ধিক্কার জানাই।

এ সময় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের কাছ থেকে জনকল্যাণমূখী বাজেট প্রত্যাশা কেউ করতে পারে না। এরা গণবিরোধী সরকার, জনসম্পৃক্ত ও জনকল্যাণমূলক বাজেট এরা দেবে না। তারপরেও কালকে বাজেট উপস্থাপন হোক। তার ওপর ভিত্তি করে দেখে আমরা প্রতিক্রিয়া জানাবো।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বাংলাদেশ সীমান্ত খোলা থাকবে অথচ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া উঠবে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে বাংলাভাষীদের ঠেলে দেয়ার টালবাহানা, তিস্তার আশ্বাস ঝুলে থাকা, বিপর্যস্তকর রোহিঙ্গা সংকটে ভারতের সহানুভুতি না পাওয়া-এভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠতর হয় না। ভারতের পত্রিকায় যে প্রতিদানের কথা বলা হয়েছে তা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব খাটানোর ইঙ্গিত।

এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, উলামা দলের এম এ মালেক,শাহ নেসারুল হক প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com