শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ছাড়া পেলেন পাকিস্তানি নারী সাংবাদিক গুল বুখারি

ছাড়া পেলেন পাকিস্তানি নারী সাংবাদিক গুল বুখারি

পাকিস্তানের নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী গুল বুখারিকে সেনাবাহিনীর সদস্যরা অপহরণ করেছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে অপহরণের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর কট্টর সমালোচক গুল। তিনি পাকিস্তান ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

লাহোরের ক্যান্টনমেন্ট এলাকায় তাকে গাড়ি থামিয়ে কতিপয় ব্যক্তি আটক করে। এরপর অজ্ঞাত স্থানে তাকে নিয়ে যাওয়া হয়।

অপহরণের সময় সাদা পোশাকের লোক ছাড়াও সেখানে সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিও ছিল বলে জানিয়েছেন গুলের সহকর্মীরা।

অপহরণের কয়েক ঘণ্টা পর তিনি ছাড়া পান। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আর প্রকাশ করেননি তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com