শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চার ইরানি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল সৌদি আরব

চার ইরানি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল সৌদি আরব

ভিশন বাংলা নিউজ: সৌদি আরবের অভ্যন্তরে বড়সড় ইরানি গুপ্তচর চক্র ভেঙে দেওয়া হয়েছে। এই চক্রে জড়িত চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই এজেন্টদের লক্ষ্য ছিলেন সৌদি আরবের বিখ্যাত ব্যক্তিরা। তাদের খুন করার পরিকল্পনা করা হয়েছিল। এমনটাই জানিয়েছে রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরবের সংবাদ মাধ্যম। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি ইসলামি প্রজাতন্ত্র ইরান।

সৌদি আরবের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, সৌদি রাজপরিবারের ভিতরেও খুনের ছক করেছিল ইরানি গুপ্তচরেরা। সেই ষড়যন্ত্র বানচাল করা হয়েছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বাদশা হিসেবে মনোনীত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। সম্প্রতি তাঁকে খুন করা হয়েছে বলে ভুয়া সংবাদ রটেছিল। আরবের অভিযোগ, এই রটনার পেছনে ইরান জড়িত। পরে প্রকাশ্যে এসেছেন তিনি।

মুসলিম বিশ্বের সুন্নিপন্থী আরব ও শিয়াপন্থী ইরান পরস্পরের প্রতিদ্বন্দ্বী দেশ। ১৯৭৯ সালের ইরানে ইসলামি বিপ্লবের পর পাহলভী শাহদের রাজতান্ত্রিক শাসনের পতন হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com