শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চাঁদ দেখা গেছে, সৌদিতে শুক্রবার ঈদ!

চাঁদ দেখা গেছে, সৌদিতে শুক্রবার ঈদ!

সৌদি আরবে আগামীকাল শুক্রবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলমানদের জন্য পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সে দেশে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার ঈদ উপযাপিত হবে সেখানেও। এদিকে চাঁদ দেখতে পায়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুসলমানরা।

তারা শনিবার ঈদ উদযাপন করবেন। এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী শুক্রবার সেখানে ঈদ।

এর আগে সুপ্রিম কোর্ট জানায়, ২৯ রমযান ইফতারের পর চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ উল ফিতর। অন্যথায় ঈদ হবে শনিবার। কিন্তু চাঁদ দেখা যাওয়ায় শুক্রবারই ঈদ হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com