বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ফাঁকা ঢাকায় চার স্তরের নিরাপত্তা

ফাঁকা ঢাকায় চার স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক : ঈদ করতে ঢাকার অনেকেই চলে গেছে গ্রামের বাড়ি। এই সুবাদে আমাদের সুন্দর নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। চারিদিক বেশ সুনসান। নেই আগের মতো আর কোলাহল। এই ফাঁকা নগরে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব, পুলিশ, সাদা পোশাকের পুলিশ (ডিবি) ও স্পেশাল পুলিশের (এসবি) সদস্যরা।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলায় অপরাধ প্রবণতা কমে এসেছে, আর তাই দায়িত্ব পালনে খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু পুলিশসহ সবাই সজাগ থাকবে।

এ বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, দেশ থেকে জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তবে এক্সট্রিম পর্যায়ের কোনো নেতা নেই। যারা আছে তাদের বড় ধরণের নাশকতা ঘটানোর মত সক্ষমতা নেই। এরপরেও ঢাকাসহ দেশের সব ঈদগাহ ময়দানে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সবাইকে।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান বলেন, ঢাকায় প্রায় সাড়ে ৮ হাজার সদস্য নিরাপত্তা রক্ষায় কাজ করবে। মানুষ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে তাই আমরা সজাগ আছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com