শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বসিলায় পুলিশ-মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১

বসিলায় পুলিশ-মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের বছিলার ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী ফালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ ফালু মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ মামলা রয়েছে। মোহাম্মদপুরের বছিলার ৪০ ফিট এলাকায় মাদক উদ্ধার অভিযানে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের সময় চার পুলিশ আহত হয়েছে। তারা বর্তমানে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে চিকিৎসাধীন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের বছিলার ৪০ ফিট এলাকায় মাদক উদ্ধার অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ফালু গুলিবিদ্ধ হয়। তাকে আহতাবস্থায় পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com