শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দুই সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা

দুই সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, রায়পুর: দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তাদের বাবা। আজ শুক্রবার ভোরে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন কাজল মোল্লা (৩২) ও তার মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লা (৫)।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে পুটিয়া নামক স্থানে তার শ্বশুরবাড়িতে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতেন। কাজল রুহুল আমিন নামের একজনকে বিদেশে যাওয়ার জন্য টাকা দেন। রুহুল আমিন ওই টাকা কাজলকে ফেরত দিতে টালবাহানা করতে থাকলে রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কাজল। কিন্তু গতকাল বৃহস্পতিবার ওই মামলার রায়ে হেরে যান তিনি।নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, ‘কাজল তিন বছর ধরে আমাদের বাড়িতে থাকে না। মাঝেমধ্যে আসত আমাদের খোঁজখবর নিতে। গতকাল বৃহস্পতিবার সে তার দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমাদের দেখে সন্ধ্যার পর চলে যায়। আজ সকালে খবর পাই, আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানকে হত্যা করে সে আত্মহত্যা করেছে। দৌড়ে গিয়ে দেখি, নোংরা পরিবেশে বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে সন্তান দুটির লাশ পড়ে আছে এবং একটি গাছে সে ঝুলে আছে।’রায়পুরা থানার এএসপি সার্কেল বেলাল হোসাইন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com