রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

মাধবপুরে ছাত্রীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

মাধবপুরে ছাত্রীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে স্বাস্থ্য প্রজনন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও স্যানিটারী সামগ্রী বিতরণ করা হয়েছে। মাধবপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয়ে হলরুমে প্রধান শিক্ষক জয়ধন সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী এড. সুফিয়া আক্তার হেলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন কর্মকর্তা জান্নাত সুলতানা, নারী নেত্রী পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, ইউপি সদস্য সেলিনা আক্তার, শ্যামলী রানী দেব, সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ। পরে নারী শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারী সামগ্রী বিতরণ করা হয়।

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com