শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাত্রীর বয়স ১১, পাত্রের ৪১! মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড়

পাত্রীর বয়স ১১, পাত্রের ৪১! মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: একটি অসম বয়সের বিয়েকে নিয়ে মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই বিয়েতে পাত্রীর বয়স ১১ এবং পাত্রের  ৪১। এ প্রেক্ষিতে দেশটিতে বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ করার দাবি উঠেছে।

জানা গেছে, ওই ব্যক্তির আরো দুজন স্ত্রী রয়েছে। শুধু তাই নয়,  তার ছয় সন্তানও রয়েছে।

কনে তথা শিশুটির বাবা-মা জানিয়েছেন, তারা তাদের মেয়েকে একটি শর্তে ওই ব্যক্তির তৃতীয় স্ত্রী হওয়ার অনুমতি দিয়েছেন। শর্তটি হলো, মেয়ে ১৬ বছর পর্যন্ত তাদের কাছেই থাকবে।

জানা গেছে, ব্যক্তিটি একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী। শিশুটির পরিবার দরিদ্র্য।

শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-র মালয়েশীয় প্রতিনিধি বলছেন, এই ‘জঘন্য ও অগ্রহণযোগ্য’ বিয়েতে শিশুটির ভালো হতে পারে না।

মালয়েশিয়ার অধিকারকর্মী সৈয়দ আজমি আলহাবশি বলেছেন, ১১ বছর বয়সী মেয়েকে বিয়ে করা মানে শিশু যৌন নিপীড়নকারীর মতো আচরণ।

প্রসঙ্গত, ১৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রেও মালয়েশিয়ার ইসলামি শরিয়া আদালত বিয়ের অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com