শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব গ্রেফতার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব গ্রেফতার

ডেস্ক নিউজ: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেফতার করা হয়েছে। নাজিবের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতির অভিযোগে কুয়ালালামপুর থেকে তিনি গ্রেফতার হয়েছেন।

মালয়েশিয়ার ইনসাইট পোর্টাল জানিয়েছে, ৬৫ বছর বয়সী এই রাজনীতিককে নিজের বাড়ি থেকে একটি পুলিশের গাড়িতে করে নিয়ে যেতে দেখা গেছে।

নাজিবের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে বুধবার চার্জ গঠন করা হতে পারে। এর আগে নাজিব রাজাক এবং তার স্ত্রী রোজমা মানসুরের মালিকানাধীন বিভিন্ন বাড়ি থেকে প্রায় ২৭ কোটি ৩০ লাখ ডলার মূল্যের স্বর্ণালংকার, নগদ অর্থ এবং হ্যান্ডব্যাগ বাজেয়াপ্ত করে পুলিশ।

ওয়ানএমডিবি নামের একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এগুলো জব্দ করা হয়। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ১৬ লাখ ডলার মূল্যের স্বর্ণ এবং হীরার নেকলেস, ১৪টি টায়রা, ১৪০০ নেকলেস, ৫৬৭ হ্যান্ডব্যাগ, ৪২৩টি ঘড়ি, ২২০০টি আংটি, ১৬০০ ব্রোচ এবং ২৩৪টি সানগ্লাস। পুলিশ বলছে, মালয়েশিয়ার ইতিহাসে একবারে এত বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কখনো বাজেয়াপ্ত হয়নি।

গত মে মাসের ৯ তারিখে সাধারণ নির্বাচনে দেশটিকে দীর্ঘ সময় ধরে শাসন করা নেতা মাহাথির মোহাম্মদের কাছে হেরে যান নাজিব রাজাক।

নির্বাচনে জয়ী হওয়ার পরই মাহাথির মোহাম্মদ এক ঘোষণায় জানান যে, ওয়ানএমডিবি বিনিয়োগ তহবিলের শত শত কোটি ডলার দুর্নীতির বিরুদ্ধে আবারও তদন্ত শুরু করবেন তিনি।

দুর্নীতির অভিযোগে বলা হয় যে নাজিব রাজাক ওয়ানএমডিবি থেকে ৭০ কোটি ডলার আত্মসাৎ করেছেন। কিন্তু এই অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

মে মাসের নির্বাচনে নাজিবের পরাজয়ের পেছনে দুর্নীতির অভিযোগ এক বড় কারণ ছিল বলে মনে করা হয়। নির্বাচনের পর নাজিবকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার দেশের বাইরে ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

মাহাথির এবং তার সরকারের ঊর্ধ্বতন নেতাদের বিশ্বাস, নাজিব রাজাক যে ওয়ানএমডিবি ফান্ডের অর্থ আত্মসাৎ করেছেন তার অকাট্য প্রমাণ রয়েছে। এদিকে, মার্কিন প্রসিকিউটররা বলছেন, ৭০ কোটি ডলার অর্থ সাবেক প্রধানমন্ত্রীর একাউন্টে জমা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com