শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মোংলার শ্রম কল্যাণ সড়কের একটি বাড়ীতে চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া

মোংলার শ্রম কল্যাণ সড়কের একটি বাড়ীতে চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া

মোংলা প্রতিনিধি: মোংলার শ্রম কল্যাণ সড়কের একটি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এতে চুরি হয়ে গেছে ৩ ভরি স্বর্ণের গহনা ও মূল্যবান জিনিসপত্র। চুরির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও এখনও পর্যন্ত কেউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের শ্রম কল্যাণ সড়কের বাসিন্দা মো: সরোয়ার শেখের (৫০) বাড়ীতে সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের লোকজন দেখতে পান আলামারীর তালা খোলা ও মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে দেখতে পান আলমারীতে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, বিদেশী টর্চ লাইটসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানা একটি অভিযোগ দায়ের করেন ঘর মালিক সরোয়ার।

এরপর থানার এটিএসআই সন্তোষসহ অপর আরেক পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ চুরি হওয়া নিয়ে এটিএসআই সন্তোষ বাড়ীর মালিক সরোয়ারের সাথে অহেতুম চরম র্দুব্যবহার করেন এবং তাকে থানায় নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখান বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ চুরি ঘটনার রাতে ওই বাড়ীর সামনে দিয়ে জনৈক রাসেল নামের এক যুবককে ঘুরাফেরা করতে দেখা গেছে তাকে ধরলেই এর ক্লু বের হয়ে আসবে।

এ বিষয়ে মোংলা থানার এটিএসআই সন্তোষ দুর্ব্যবহারের কথা অস্বাীকার করে বলেন, এখনও পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় কেউকে আটক করা সম্ভব হয়নি। তবে সন্দেহভাজন রাসেলকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com