শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৬

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৬

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৭৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ।

এসময় ৮১২ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার ৯টি উপজেলার অভিযানে আটককৃতদের মধ্যে মাদক মামলায় ১১ জন, মাদক বিক্রেতা ও সেবনকারী ৯ জন, নিয়মিত মামলায় ও গ্রেপ্তাারী পরোয়ানাজারীকৃত ৪৯ জন। বিভিন্ন থানায় মোট ১০ টি মামলা রুজু হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ২৪ ঘন্টায় জেলার ৯টি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৭৬ আসমিকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ। এসময় ৮১২ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তাতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com