শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাকিস্তানে নির্বাচনী মিছিলে হামলা: প্রার্থীসহ নিহত ২৫

পাকিস্তানে নির্বাচনী মিছিলে হামলা: প্রার্থীসহ নিহত ২৫

নিউজ ডেস্ক:পাকিস্তানে নির্বাচনী প্রচারণার মিছিলে আত্মঘাতী হামলায় আওয়ামী পার্টির প্রার্থীসহ ২৫ জন নিহত হয়েছেন। এছাড়াও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও ডনের।
 আগামী ২৫ জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। গত দুই দিন আগেও নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছিল।
ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুনগালজাই বলেন, ইতিমধ্যে এ হামলায় ২৫ জন নিহত হয়েছেন, এ সংখ্যা আরও আরও বাড়তে পারে।
আত্মঘাতী এ হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী মীর সিরাজ রাইসানি নিহত হয়েছেন। তিনি ওই আসনের প্রার্থী ছিলেন। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কুয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। নিহত সিরাজ ওই প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মীর আসলাম রাইসানির ছোট ভাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com