শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙার তাইন্দে এলাকায় জীবন চাকমা (২৮) নামে জনসংহতি সমিতির (জেএসএস, এমএন লারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে মাটিরাঙা উপজেলার দুর্গম তাইন্দ এলাকায় জীবন চাকমার বাড়ি ঘেরাও করে একদল দুর্বৃত্ত। তাদের উপস্থিতি টের পেয়ে জীবন চাকমা পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা ধাওয়া দিয়ে ধরে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
জনসংহতি সংহতির (জেএসএস, এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা জীবন চাকমাকে হত্যায় ইউপিডিএফকে (প্রসীত) দায়ী করেছেন।
তবে ইউপিডিএফের (প্রসীত) কেন্দ্রীয় গণমাধ্যম শাখার প্রধান নিরণ চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এলাকায় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের কর্মীরা জীবন চাকমাকে হত্যা করেছে। দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির আলুটিলায় ইউপিডিএফের (প্রসীত) কর্মী জ্ঞানেন্দু চাকমাকে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন শুক্রবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ইউপিডিএফ সমর্থিত উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com