শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
২০১৭ সালে চীনে ১ কোটি ৭৬ লাখ শিশুর জন্ম

২০১৭ সালে চীনে ১ কোটি ৭৬ লাখ শিশুর জন্ম

ডেস্ক নিউজ: ২০১৭ সালে চীনের বিভিন্ন হাসপাতালে মোট ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।

কমিশন জানায়, এসব নবজাতকের প্রায় ৫১ শতাংশ তাদের পরিবারের প্রথম সন্তান না।

চীনে বৃদ্ধ লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার কারণে বেইজিং ২০১৬ সাল থেকে বিবাহিত দম্পতিকে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দেয়। আর এই অনুমতি দেয়ার মধ্যদিয়ে দেশটিতে দশকের পর দশক ধরে চলা এক সন্তান নীতির অবসান ঘটে।

এদিকে ২০১৭ সালে প্রতি লাখ শিশুর জন্ম দেয়ার ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার ১৯.৬ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে প্রতি হাজার শিশুর জন্মে নবজাতকের মৃত্যুর হার ৬.৮ শতাংশ কমে গেছে।

২০১৭ সালে চীন দেশব্যাপী ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার নারীকে বিনামূল্যে গর্ভবতী পূর্ব স্বাস্থ্য পরীক্ষা করেছে। জন্মগত ত্রুটি হ্রাসের চেষ্টায় তারা এটা করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com