শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮২

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮২

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। রবিবার দেশটির পর্যটন দ্বীপ বালি ও লোম্বকে ভূমিকম্পে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন এজেন্সি জানিয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সোমবার সকালে কমপক্ষে একশ ভূমিকম্প পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে।

জাতীয় দুর্যোগ নিরসন এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, এই ভূমিকম্পে নিহত হয়েছে ৮২ জন। আহত হয়েছে আরো শতাধিক। এর আগে ৩৯ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

তিনি জানান, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের আঘাতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এক সপ্তাহের মধ্যে দ্বীপটিতে এটি দ্বিতীয় ভয়াবহতম ভূমিকম্প। এর আগে ২৯ জুলাই ৬ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল লোম্বক দ্বীপ।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com