শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
যৌন হয়রানির অভিযোগ, শীর্ষ চীনা সন্ন্যাসীর পদত্যাগ

যৌন হয়রানির অভিযোগ, শীর্ষ চীনা সন্ন্যাসীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: যৌন হয়রানির অভিযোগে চীনের একজন শীর্ষস্থানীয় সন্ন্যাসী বৌদ্ধ অ্যাসোসিয়েশন প্রধানের পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। মাস্টার জুচেং নামের ওই সন্ন্যাসী এর আগে ওই অভিযোগে সরকারি তদন্তের মুখোমুখি হন বলে জানা গেছে।

জানা গেছে, মাস্টার জুচেং বেইজিংয়ের উপকণ্ঠে লংকুয়ান মন্দিরের অধ্যক্ষ ছিলেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোরও একজন সদস্য তিনি।

এ বিষয়ে চীনের বৌদ্ধ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা মাস্টার জুচেংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছে।

এর আগে, আশ্রমের সাবেক দুই সন্ন্যাসী মঠের ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত নথি উপস্থাপন করে। এ পরিপ্রেক্ষিতে চীনের ধর্মীয় কার্যক্রমবিষয়ক প্রশাসন তদন্ত শুরু করেছে।

এদিকে, ওই অভিযোগ অস্বীকার করেছেন জিওচেং। তিনি এ বিষয়ে চীনের ব্লগ ওয়েইবোতে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, চীনে হ্যাশট্যাগ মি টু আন্দোলন গতি পাওয়ার পর এটিই বিখ্যাত কোনো ব্যক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। গত বছরের ডিসেম্বরে চীনে হ্যাশ মি টু পদ্ধতির আন্দোলন শুরু হয়।

সূত্র: সিনহুয়া

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com