শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আফগানিস্তানে সেনাঘাঁটিতে তালেবান হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪৪

আফগানিস্তানে সেনাঘাঁটিতে তালেবান হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক: আজ বুধবার সকালে আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গীরা। দেশটির বাগলান প্রদেশে একটি সেনাঘাঁটিতে এই হামলায় অন্তত ৪৪ আফগান সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।

দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে তালেবান জঙ্গিরা বাগলান প্রদেশের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে ৯ পুলিশ এবং ৩৫ সেনা সদস্য নিহত হয়েছে।

প্রাদেশিক কাউন্সিল জানিয়েছে, জঙ্গিরা বাগলান-ই মারকাজি জেলায় একটি চেকপয়েন্টে হামলা চালানোর পর সেখানে আগুন ধরিয়ে দেয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, রয়টার্স

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com