শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
মাধবপুরে খালের পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাধবপুরে খালের পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি খালের পাড় থেকে অজ্ঞাত (২৫) অর্ধগলিত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাঘাসুরা গ্রামের অদূরে খামার খালের পাড় থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়ার মাধ্যমে খবর পেয়ে সকাল ৬টা ২০ মিনিটে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি এখানে এনে খালের পাড়ে ফেলে রাখে।

এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। সুরতহাল প্রস্তুতকারী এসআই কামাল হোসেন জানান, উদ্ধার করা মৃত দেহটির প্রায় অর্ধগলিত। মুখ সহ শরীরের বিভিন্ন স্থান বিকৃত হয়ে গেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও লাশের পরিচয় নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com