শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মালয়েশিয়ার রাবার না থাকলে বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত: মাহাথির

মালয়েশিয়ার রাবার না থাকলে বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত: মাহাথির

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাবার না থাকলে বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার থেকে দেশটিতে চলমান ৯ম ইন্টারন্যাশনাল রাবার গ্লোভ কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন-২০১৮ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা উচ্চ হাসিতে ফেটে পড়েন।

মালয়েশিয়ার রাবার দিয়ে জন্মনিয়ন্ত্রণের সামগ্রী কনডম তৈরি করা হয়। আর সেই কনডম দিয়ে বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেদিকটিতে ইঙ্গিত করে মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ার ক্রমবর্ধমান রাবার শিল্প শুধু যে অর্থনীতিকে সমৃদ্ধ করছে তা-ই নয়, একই সাথে মানবতার সেবাও করছে।

একটু হালকা মেজাজে তিনি বলেন, রাবার গ্লাভস (কনডম) অসংখ্য মানুষের জন্ম থামিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কনডম ছাড়া এখন বিশ্বকে কল্পনা করা যায় না। বর্তমান বিশ্বের জনসংখ্যা যদি ৭০০ কোটি হয় তাহলে কোনো জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে তা এতদিনে হাজার কোটিতে পৌঁছে যেত। তাই আবারও বলি, রাবার মানবতার সেবায় বিরাট এক অবদান রেখে যাচ্ছে।

বিশ্বের সবচেয়ে প্রবীণ এই প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেয়ার সাথে সাথে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একই সঙ্গে তারা হাততালি দিয়ে মাহাথিরকে অভিনন্দন জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com