বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
‘নারায়ণগঞ্জের ঘটনায় দলে প্রভাব ফেলবে না’

‘নারায়ণগঞ্জের ঘটনায় দলে প্রভাব ফেলবে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পায়নি। আমাদের দু’জন মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। একজন এমপি কনভিক্টেট হয়েছেন। নারায়ণগঞ্জের ঘটনায় দলে কোনো প্রভাব ফেলবে না। কারণ অপরাধ করে কেউ পার পাবে না।

তিনি বলেন, বিএনপিতে এমন কিছু নেতা রয়েছেন যারা নির্বাচন আসলে সক্রিয় হন এবং বিভিন্ন মিডিয়ায় সরকারবিরোধী কথা বলে আলোচিত হওয়ার চেষ্টা করেন। চোরাবালি দিয়ে ওয়ান ইলেভেন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। চক্রান্ত এখনো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশে শান্তি চায়। ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি এদেশে আর হবে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা বিরোধী দলে থাকেন তারা অনেক কথা-ই বলেন। আদালতের রায় তাদের (বিএনপি) পক্ষে গেলে বলেন রায় সঠিক হয়েছে, আর বিপক্ষে গেলে বলেন এতে সরকার হস্তক্ষেপ করেছে। এ নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করার জন্য মেয়র থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী পর্যন্ত ঠিক করা হয়েছিল। নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ছিলাম। কিন্তু আদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ায় আমরা হতাশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com