শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘বাংলাদেশিরা মালয়েশীয় তরুণীদের বিয়ে করে নিয়ে যাচ্ছে’

‘বাংলাদেশিরা মালয়েশীয় তরুণীদের বিয়ে করে নিয়ে যাচ্ছে’

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা দেশটির তরুণীদের বিয়ে করে দেশে নিয়ে যাচ্ছে এবং দেশটির নাগরিকরা এখনই সতর্ক না হলে ভবিষ্যতে বিয়ের জন্য আর মেয়ে পাবেন না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। ২২ ডিসেম্বর, শনিবার  এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মাহাথির মোহাম্মদ বলেন, বর্তমানে প্রচুর বাংলাদেশি এ দেশে আসছে। তাদের সংখ্যা ২০ লাখ। তারা সুন্দরী মালয় তরুণীদের বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। আপনারা যদি সতর্ক না হোন তাহলে সামনে বিয়ে করার জন্য আর মেয়ে পাবেন না।

তিনি আরও বলেন, আমরা মালয়েশিয়ানরা কাজ করতে চাই না। তাই বাংলাদেশিরাই এখানে এসে সব কাজ করছে। যদি মালয়েশিয়ানরা নিজ দেশে কর্তৃত্ব করতে চায় তাহলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাদের ভালো পড়াশুনা করতে হবে। দেশের জন্য কাজ করার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

ডা. মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় এবং মধ্যপ্রাচ্য, ইরান, মধ্য এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের মানুষ রয়েছে। কে মালয়েশিয়ান নাগরিক, কে নন, এ নিয়েই এখন আমরা দ্বিধান্বিত।

তার এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নাগরিকরা। কেউ কেউ তার এমন মন্তব্যের সমর্থন করলেও অনেকেই বলছেন, তার এ মন্তব্য বর্ণবাদী।

সূত্র: ওয়ার্ল্ড অব বাজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com