রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’
ঝগড়ায় সঙ্গীকে যা বলতে মানা

ঝগড়ায় সঙ্গীকে যা বলতে মানা

ডেস্ক নিউজঃ মনোমালিন্যের সময় একে অপরকে আঘাত করা এবং অকারণেই অনেক ধরনের খারাপ কথা বলা হয়ে যায়। তবে সঙ্গীকে এমন কোনো কথা বলা ঠিক হবে না যা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। জেনে নিন এমন কিছু কথা সম্পর্কে জানা যায় যা কখনই সঙ্গীকে বলা ঠিক নয়।

আমি আগেই বলেছিলাম : আগে থেকে সতর্ক করার পরও যদি সে ভুল করে থাকে তা হলে তাকে তা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। এতে তার আরও খারাপ অনুভূতি হতে পারে। তাই আপনি কতটা ঠিক বলেছিলেন তা না বলে কীভাবে পরিস্থিতি সমাধান করা যায় তার উপায় বের করার চেষ্টা করুন।

তুলনা করা : সঙ্গীকে কারও সঙ্গে তুলনা করা ঠিক না। যেমন- ‘সে হলে মোটেই এ রকম করতো না, যা তুমি আজ করলা।’ এ রকম হলে সঙ্গীর মনে নেতিবাচক প্রতিক্রিয়া হবে। তার মনে হবে, ওই মানুষটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তার সঙ্গী।বরং সঙ্গীর যেসব ইতিবাচক দিক দেখে তাকে পছন্দ করেছেন সেটার দিকে মনোযোগ দিন। আর মনে রাখবেন যে, দূরের ঘাস বরাবরই সবুজ দেখায়।

পুরনো কথা টেনে আনা : কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে আগের কথা টেনে আনা মোটেও ঠিক না। কোনো কিছু যদি মিটেই যায় অথবা সম্পন্ন হয়ে যায় তা হলে তা আর টেনে না আনাই ভালো। ঝগড়ায় পুরানো কথা টেনে আনলে তা বেশ জমজমাট হয় ঠিকই। তবে সুসম্পর্কের জন্য মোটেও ভালো নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com