শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাংলাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে জাতিসংঘের আহ্বান

বাংলাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে জাতিসংঘের আহ্বান

ডেস্ক নিউজঃ বাংলাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর আহবান জানিয়েছে জাতিসংঘ। একইসাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবপক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও সহিংস ঘটনা সম্পর্কে সজাগ রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণা ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি আমরা।

বিবৃতিতে বলা হয়, গত ১০ বছরে প্রথমবারের মতো বিরোধী দল নির্বাচনে অংশ নেয়ায় আমরা তাদের স্বাগত জানাই। নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি; যেখানে জনগণ তাদের সমাবেশ ও মতপ্রকাশের অধিকার পাবে।
জাতিসংঘ বলেছে, নির্বাচনী অভিযোগগুলো শান্তিপূর্ণ এবং আইনগত উপায়ে নিষ্পত্তির আহ্বান জানাচ্ছি আমরা। জনগণ ও সম্পত্তির ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com