শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জাপানে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি হামলা; আহত ৯

জাপানে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি হামলা; আহত ৯

মধ্যরাতে টোকিও’র তাকাশিতা স্ট্রিট

ডেস্ক নিউজঃ জাপানে ইংরেজি বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সমবেত হওয়া লোকজনের ওপর এক ব্যক্তি  দ্রুত গতিতে গাড়ি তুলে দিয়েছে। এ ঘটনায় ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জাপানের রাজধানী টোকিও-র একটি জনবহুল রাস্তায় এ ঘটনা ঘটেছে।

আজ পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।

পুলিশ জানিয়েছে, মানুষকে হত্যা করার উদ্দেশে কাজুহিরো কুসাকাবি (২১) নামের এক ব্যক্তি এ হামলা চালিয়েছে। মধ্যরাতে টোকিও’র তাকাশিতা স্ট্রিটে জনতার ভিড়ের মধ্যে একটি ছোট গাড়ি তুলে দেয় সে।

ঘটনার পর কুসাকাবি পালিয়ে যেতে সমর্থ হলেও পরে তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : এএফপি, বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com