ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ জীবন দক্ষতা সেশন পরিদর্শন ইউএনও

মো: মাসুদ আলম ভূইয়া
মো: মাসুদ আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ জীবন দক্ষতা সেশন পরিদর্শন ইউএনও

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতাধীন ‘স্বপ্নসারথি’ দলের জীবন দক্ষতা সেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রামগোপালপুর স্বপ্নসারথি দলের ৩ নম্বর সেশন ‘সহমর্মিতার বীজ বুনি—পর্ব-১’ পরিদর্শন করেন তিনি। এ সময় সেশনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। পাশাপাশি কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন তিনি।

সেশন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রামগোপালপুর পি. জে. কে. হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডুসহ সংশ্লিষ্টরা।

জীবন দক্ষতা সেশনটি পরিচালনা করেন মেহেরুননেছা, অফিসার। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার পপি আক্তার।

স্বপ্নসারথি কর্মসূচির মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস, সহমর্মিতা, নেতৃত্বের গুণাবলি, সচেতনতা ও জীবনমুখী বিভিন্ন দক্ষতা বিকাশে নিয়মিত সেশন পরিচালনা করা হচ্ছে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ জীবন দক্ষতা সেশন পরিদর্শন ইউএনও

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতাধীন ‘স্বপ্নসারথি’ দলের জীবন দক্ষতা সেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রামগোপালপুর স্বপ্নসারথি দলের ৩ নম্বর সেশন ‘সহমর্মিতার বীজ বুনি—পর্ব-১’ পরিদর্শন করেন তিনি। এ সময় সেশনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। পাশাপাশি কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন তিনি।

সেশন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রামগোপালপুর পি. জে. কে. হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডুসহ সংশ্লিষ্টরা।

জীবন দক্ষতা সেশনটি পরিচালনা করেন মেহেরুননেছা, অফিসার। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার পপি আক্তার।

স্বপ্নসারথি কর্মসূচির মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস, সহমর্মিতা, নেতৃত্বের গুণাবলি, সচেতনতা ও জীবনমুখী বিভিন্ন দক্ষতা বিকাশে নিয়মিত সেশন পরিচালনা করা হচ্ছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত