বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
‘ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে’

‘ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে’

ফাইল ছবি

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে। আগামীতে জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট প্রণয়ন করা হবে।আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে। তারা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিল। জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ না করে, তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। নিজেরা সম্পদের পাহাড় গড়েছেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সরকারে এসে জনগণের জন্য কাজ শুরু করে। উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন করে। আর  সে কারণেই আজ  দেশ এগিয়ে গেছে।তিনি বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও বেশি শ্রম দিতে হবে। শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলাভিত্তিক মাস্টার প্লান তৈরি ও তা বাস্তবায়ন করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও বেশি শ্রম দিতে হবে।দেশকে একটি উন্নত-সমৃদ্ধিশীল বাংলাদেশে পরিণত করার অঙ্গীকার পুনঃব্যক্ত করে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।এর আগে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com