শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন গেইল

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন গেইল

ক্রীড়া ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর একটি ক্রিস গেইল। টি-টোয়েন্টি, টেস্ট কিংবা ওয়ানডে। যে কোনো ফরম্যাটেই ভয়ঙ্কর হয়ে উঠেন প্রতিপক্ষের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে যদি আর না ফিরেন তা হলে ২০১৪ সালে অনানুষ্ঠানিকভাবে শেষ টেস্ট খেলে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে।ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন ৩৯ বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি নিয়মিত হলেও ওয়ানডেতে তেমন না। তবে দলের প্রয়োজনে ঠিকই ওয়ানডে খেলেন এ ব্যাটিং দানব।

সবশেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।কিন্তু হুট করেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে জানানো হলো, অবসরে যাচ্ছেন ক্রিস গেইল। এ বছর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এ তারকা ব্যাটসম্যান।এ পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ৯ হাজার ৭২৭। আছে ২৩টি শতক আর ৪৯টি অর্ধশতকের ইনিংস।বল হাতেও গেইল নিয়েছেন ১৬৫ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ৫টি উইকেট। এ ছাড়া ৪টি করে উইকেট নিয়েছেন ৩ ম্যাচে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com