সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
রাজধানীতে ছিনতাইকারীর গাড়ির চাকায় পিষ্ট নারী

রাজধানীতে ছিনতাইকারীর গাড়ির চাকায় পিষ্ট নারী

রাজধানীর ধানমণ্ডিতে ছিনতাইকারীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে হেলেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হেলেনা বেগম গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালের একজন আয়া ছিলেন। হাসপাতালের পাশেই তিনি থাকতেন।

আজ শুক্রবার ভোরে ধানমন্ডির ৭-এর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত ভাগিনা মাসুম বলেন, বরিশালে স্মার্ট কার্ড সংগ্রহ করতে  গিয়েছিলেন খালা। আজ ভোরে ঢাকায় ফেরেন। ধানমন্ডিতে নামার পর হঠাৎ করে পেছন থেকে একটি প্রাইভেটকারে বসে থাকা ছিনতাইকারী খালার ব্যাগ টানা করছিল। ওই মুহূর্তে চলন্ত অবস্থা গাড়ির লুকিং গ্লাসের সঙ্গে লেগে নিচে লুটিয়ে পড়েন তিনি।

মাসুম আরো বলেন, এক পর্যায়ে ওই ঘাতক ছিনতাইকারী গাড়ি চালিয়ে গেলে খালার মাথার ওপর চাকা উঠে যায়।  সেখানেই তার মাথা দুই খণ্ড হয় এবং একটি চোখ বেরিয়ে আসে। ঘটনাস্থলে আমার খালু ছিলেন।

 এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং  নিহত হেলেনার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়।

ধানমণ্ডি থানা পুলিশ জানায়, বরিশালে ছুটি কাটিয়ে শুক্রবার ভোরে স্বামী মনিরুল ইসলামের সঙ্গে লঞ্চে করে ঢাকায় ফেরেন হেলেনা। সদরঘাট থেকে বাসে করে ধানমণ্ডি ৭ নম্বর রোডে নেমে রাস্তা পার হওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন চল্লিশোর্ধ হেলেনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com