বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
১২ হাজার রিয়ালকে ৪০ মিলিয়ন দাবি করেছিলেন এই জালিয়াত চক্র!

১২ হাজার রিয়ালকে ৪০ মিলিয়ন দাবি করেছিলেন এই জালিয়াত চক্র!

সৌদি আরবে মাত্র ১২ হাজার রিয়ালকে ৪০ মিলিয়ন দাবি করে কেনাবেচা করার চেষ্টা করেছিলেন পাঁচজন ব্যক্তি। পরে অভিযান চালিয়ে রিয়াদের একটি বাড়ি থেকে জালিয়াত চক্রের ওই পাঁচজনকে আটক করে পুলিশ।

জানা গেছে, তাদের মধ্যে তিনজন সৌদি আরবের নাগরিক, একজন ইয়েমেনের এবং অপরজন পূর্ব আফ্রিকার দেশ ইরত্রিয়ার নাগরিক। অভিযান চালিয়ে তাদের লুকিয়ে রাখা চারটি বাক্স থেকে ওই অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, তারা এক ব্যক্তিকে বলেছিলেন চারটি বাক্সের মধ্যে ৪০ মিলিয়ন রিয়াল রয়েছে। ওই অর্থের বিনিময়ে লেনদেন করতে চেয়েছিলেন তারা।

পরে পুলিশ অভিযান চালিয়ে বাক্সগুলো জব্দ করার পর দেখে, সেখানে ৪০ মিলিয়ন রিয়ালের অনুরূপ অর্থ সাজানো রয়েছে। তবে বান্ডেলের ওপরের নোট আসল হলেও ভেতরের সবগুলো নোট জাল।

সেগুলো গুণে দেখা হয়, মাত্র ১২ হাজার রিয়াল রয়েছে সেখানে। বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় জালিয়াত চক্রকে আটক করে নিয়ে যায় পুলিশ।

সূত্র : সৌদি গেজেট

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com