বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
নিজের গড়া ট্রাস্টে সব সম্পত্তি দিলেন এরশাদ

নিজের গড়া ট্রাস্টে সব সম্পত্তি দিলেন এরশাদ

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজের গড়া ট্রাস্টে দান করেছেন। রোববার বিকেলে নিজেসহ পাঁচজনকে নিয়ে গঠন করা ওই ট্রাস্টের নামে এসব সম্পদ দান করে দেন ৯০ বছর বয়সী এ রাজনীতিবিদ।
জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে বারিধারার বাসায় এরশাদ তার ব্যক্তিগত আইনজীবী শেখ সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেন। এ ট্রাস্টে এরশাদসহ পাঁচজন রয়েছেন। অন্যরা হলেন- ছেলে এরিক এরশাদ, এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।’
তবে ট্রাস্টের নাম জানাতে পারেননি ফয়সাল চিশতি। ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে- এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, বাংলামোটরের দোকান, রংপুরের কোল্ড স্টরেজ, পল্লী নিবাস, রংপুরে জাতীয় পার্টির কার্যালয়, ১০ কোটি টাকার ব্যাংক ফিক্সড ডিপোজিট।
শারীরিকভাবে অসুস্থ এরশাদকে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। দেশে ফেরার পর হুইল চেয়ারে করে তাকে চলাফেরা করতে দেখা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com