বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
মালিবাগ আগুনে ৫ কোটি টাকার ক্ষতি, ব্যবসায়ীরা সর্বশান্ত

মালিবাগ আগুনে ৫ কোটি টাকার ক্ষতি, ব্যবসায়ীরা সর্বশান্ত

ডেস্ক নিউজ:  রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন বণিক সমবায় সমিতি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে পড়েছেন দুই শতাধিক ব্যবসায়ী। আগুনে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাজার কমিটি।

আজ বৃহস্পতিবার ভোরে কাঁচা বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । পুরোপুরি আগুন নেভানো হয় সকাল ৯ টার দিকে।

মালিকবারে অগ্নিকবলিত বণিক সমবায় সমিতির বাজারটি সেমিটিনশেড ভবন ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া দোকানের মালিক ও কর্মচারিরা হাহাকার করছেন। দুই শতাধিক বিভিন্ন ধরনের দোকান পুড়ে যাওয়ায় তাঁরা অনেকেই সর্বশান্ত হয়ে পড়েছেন।

অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে বাজারের ভেতরে কসাইখানায় রক্ষিত ৩০টি ছাগল। এছাড়া পুড়েছে দুটি গরু, বিপুলসংখ্যক মুরগি ও মাছ।

আগুনে সব মিলিয়ে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাজার কমিটি।

আগুনে বাজারের প্রায় সব দোকান পুড়ে যায়। বেশিরভাগ দোকানের মজুদকৃত আলু, চালসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই আসন্ন রমজান উপলক্ষে বাড়তি জিনিসপত্র তুলেছিলেন। আগুনে তার প্রায় সবই নষ্ট হয়ে গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com